ব্যাখ্যা: ১২৮৪ বঙ্গাব্দে (১৮৭৭ সালে) মাত্র ১৬ বছর বয়সে 'ভারতী' পত্রিকায় 'ভিখারিণী' গল্প প্রকাশের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন।
ব্যাখ্যা: চরণ দুটি মদনমোহন তর্কালঙ্কার রচিত 'আমার পণ' কবিতার অন্তর্ভুক্ত। তাঁর বিখ্যাত শিশুতোষ গ্রন্থ 'শিশুশিক্ষা' এবং অন্য একটি জনপ্রিয় কবিতা 'পাখি সব করে রব, রাতি পোহাইল'।
ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের উপসর্গ অংশের অন্তর্ভুক্ত করা যায়। কারণ অব্যয়ীভাব সমাসের পূর্বপদে উপসর্গ বিদ্যমান থাকে। যেমন- উপকূল, পরিপূর্ণ ও অনুগমন অব্যয়ীভাব সমাসগুলো যথাক্রমে উপ, পরি ও অনু উপসর্গযোগে গঠিত হয়েছে।