ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. আবুল মনসুর আহমদ ✔
গ. শামসুদ্দিন আবুল কালাম
ঘ. এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা: প্রশ্নে বইটির নাম ভুল দেওয়া হয়েছে, বইটির মূল নাম 'বেশী দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা' (১৯৭২)। বইটির লেখক আবুল মনসুর আহমদ। এ প্রবন্ধগ্রন্থটিতে ৪২টি নিবন্ধ রয়েছে যার মধ্যে ৩৯টি ১৯৭২ ও ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। বইটিতে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সুষ্ঠু সমাধানের পথ-নির্দেশনা দেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য আরও একটি প্রবন্ধগ্রন্থ- পাক-বাংলার কালচার (১৯৬৬); রাজনীতিবিষয়ক গ্রন্থ- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯); আত্মজীবনী- আত্মকথা; গল্পগ্রন্থ- আয়না, ফুড কনফারেন্স।
ক. কবর
খ. বহিপীর ✔
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ. ওরা কদম আলী
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক 'বহিপীর'। তাহেরা নামে এক অসহায় তরুণী ও এক সাধুবেশী ভণ্ড পীরের বিয়ে ও বিয়ে পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে বহিপীর নাটকটি রচিত হয়েছে। অন্যদিকে 'কবর', 'পায়ের আওয়াজ পাওয়া যায়' এবং 'ওরা কদম আলী' নাটকের রচয়িতা যথাক্রমে মুনীর চৌধুরী, সৈয়দ শামসুল হক এবং মামুনুর রশীদ।
ক. তৎসম
খ. তদ্ভব
গ. ফারসি
ঘ. তুর্কি ✔
ব্যাখ্যা: বাবা' তুর্কি ভাষার শব্দ। তুর্কি ভাষার আরও কয়েকটি শব্দ— উজবুক, কুর্নিশ, লাশ, সওগাত, তোপ, কোর্মা, বাবুর্চি, চাকু ইত্যাদি।
ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. রাজেন্দ্রলাল মিত্র
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. সুকুমার সেন ✔
ব্যাখ্যা: ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন। এতে পাওয়া যায় সাড়ে ৪৬টি পদ। পুথির পাতা নষ্ট হয়ে যাওয়ায় ২৪, ২৫ ও ৪৮ নং পদগুলো পাওয়া যায়নি এবং ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। ড. প্রবোধচন্দ্র বাগচী কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত Journal of the Department of Letters (1938)-এ চর্যার যে সংস্করণ প্রকাশ করেন, তাতে তিনি ঐ সাড়ে তিন পদের তিব্বতি অনুবাদ অবলম্বনে সেগুলোর সংস্কৃত ভাষান্তরের চেষ্টা করেন। সেই সংস্কৃত অনুবাদ অবলম্বনে ড. সুকুমার সেন Indian Linguistics-এর দশম সংখ্যায় 'Old Bengali Texts or Charyagitikosa'-এ আনুমানিক বাংলা রূপান্তর প্রকাশ করেন।