ব্যাখ্যা: উপগ্রহ, উপসাগর ও উপনেতা— এই তিনটি শব্দে 'উপ' উপসর্গটি 'ক্ষুদ্র' অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে 'উপভোগ' শব্দে 'উপ' উপসর্গটি 'বিশেষ' বা 'তৃপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।
ব্যাখ্যা: পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন- 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ] তৈরি হয়েছে। দ্বিস্বরধ্বনির আরও কিছু উদাহরণ: i. [আই]: তাই, নাই, ii. [এই]: সেই, নেই, iii. [আএ]: খায়, যায় ইত্যাদি।