ব্যাখ্যা: এটি ব্যঞ্জন সন্ধির একটি বিশেষ নিয়ম। নিয়ম অনুযায়ী—পদের শেষে যদি ‘দ’ বা ‘ত’ থাকে এবং পরে যদি ‘হ’ থাকে, তবে ‘দ/ত’ এর স্থলে ‘দ’ এবং ‘হ’ এর স্থলে ‘ধ’ হয় (অর্থাৎ দুটি মিলে ‘দ্ধ’ হয়)। সেই নিয়ম অনুসারে ‘পদ্ + হতি’ যুক্ত হয়ে ‘পদ্ধতি’ শব্দটি গঠিত হয়েছে।
ব্যাখ্যা: এটি তৎসম বিসর্গ সন্ধির একটি বিশেষ নিয়ম। অ-কার কিংবা আ-কারের পরস্থিত বিসর্গের সাথে ‘ক’, ‘খ’, ‘প’ বা ‘ফ’-এর সন্ধি হলে বিসর্গ অপরিবর্তিত থাকে অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। (মনঃ + কষ্ট = মনঃকষ্ট)।