ব্যাখ্যা: যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। নিয়ন (Neon) পর্যায় সারণীর ১৮ নম্বর গ্রুপের একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলিক পদার্থ। অন্যদিকে চিনি (কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন), লবণ (সোডিয়াম ও ক্লোরিন) এবং পানি (হাইড্রোজেন ও অক্সিজেন) হলো যৌগিক পদার্থ।