ব্যাখ্যা: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানিকে খালের মাধ্যমে কৃষিজমিতে ব্যবহারের জন্য কৃত্রিম সেচ ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভর করে মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল।
ব্যাখ্যা: ১ সংসদ অধিবেশনে না থাকা অবস্থায় জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এই অনুচ্ছেদের ক্ষমতাবলেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০০২ প্রণীত হয়।
ব্যাখ্যা: উত্তর আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়া দীর্ঘ ১৩২ বছর (১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত) ইউরোপীয় দেশ ফ্রান্সের উপনিবেশ বা শাসনাধীনে ছিল। পরবর্তীতে দীর্ঘ রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর ১৯৬২ সালের ৫ জুলাই আলজেরিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।