ব্যাখ্যা: ফখরুদ্দিন মুবারক শাহ ১৩৩৮ খ্রিষ্টাব্দে সোনারগাঁওয়ে দিল্লির শাসন থেকে স্বাধীনতা ঘোষণা করেন এবং ১৩৪৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত সফলভাবে শাসন পরিচালনা করেন।
ব্যাখ্যা: ১৬০০ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে ১৫ বছরের জন্য প্রাচ্যে একচেটিয়া বাণিজ্য করার রাজকীয় সনদপত্র বা ফরমান লাভের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা: ‘রিয়াজ-উস-সালাতিন’ হলো বাংলায় মুসলিম শাসনের ইতিহাসের ওপর রচিত প্রথম সম্পূর্ণ ঐতিহাসিক গ্রন্থ। এটি ফারসি ভাষায় গোলাম হোসেন সলিম জাইদপুরী কর্তৃক রচিত হয়েছিল।
ব্যাখ্যা: মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের জানমালের নিরাপত্তা এবং সামরিক বাহিনীতে সরাসরি অংশগ্রহণ না করার বিনিময়ে যে কর ধার্য করা হতো, তাকে 'জিজিয়া কর' বলা হতো। সম্রাট আকবর ১৫৬৪ খ্রিষ্টাব্দে এই কর রহিত করেছিলেন।
ব্যাখ্যা: মুঘল স্থাপত্যের স্বর্ণযুগের স্রষ্টা সম্রাট শাহজাহান তাঁর শাসনামলে আগ্রার কেল্লায় খাসমহল ও শীশমহল এবং বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন তাজমহল নির্মাণ করেন।