ব্যাখ্যা: স্বরসন্ধির নিয়ম অনুযায়ী, অ-কার কিংবা আ-কারের পর অ-কার বা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়। এখানে হিম (অ) + আলয় (আ) মিলে ‘হিমালয়’ (আ) গঠিত হয়েছে, যা একটি খাঁটি স্বরসন্ধি। অন্য বিকল্পগুলোর মধ্যে অহরহ বিসর্গ সন্ধি (অহঃ+অহ), সংসার ব্যঞ্জনসন্ধি (সম্+সার) এবং বনস্পতি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি।