ক. ৩টি
খ. ৪টি
গ. ৮টি
ঘ. ১৩টি ✔
ব্যাখ্যা: চর্যাপদের কবিদের মধ্যে কাহ্নপা সর্বোচ্চ সংখ্যক ১৩টি পদ রচনা করেন (পদ নম্বর: ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪, ৩৬, ৪০, ৪২ ও ৪৫)। তবে ২৪ নম্বর পদটি খণ্ডিত বা অলভ্য।
ক. মাইকেল মধুসূদন দত্ত ✔
খ. নবীনচন্দ্র সেন
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা: মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, যার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। ১৮৬১ সালে প্রকাশিত এই মহাকাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের লঙ্কাযুদ্ধের পটভূমিতে রচিত। এখানে রাবণের পুত্র মেঘনাদের ট্রাজিক বীরত্বকে ফুটিয়ে তোলা হয়েছে।
ক. হুতোম প্যাঁচার নকশা
খ. আলালের ঘরের দুলাল ✔
গ. দুর্গেশনন্দিনী
ঘ. পথের দাবী
ব্যাখ্যা: প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে) রচিত 'আলালের ঘরের দুলাল' বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত, যা ১৮৫৭ সালে (মতান্তরে ১৮৫৮ সালে) গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে তৎকালীন কলকাতার নব্যবাবু সমাজের উচ্ছৃঙ্খল জীবনযাত্রা ও নৈতিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে। তবে শিল্পগুণ বিচারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)-কে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয়।