ব্যাখ্যা: মানব উন্নয়ন সূচক বা Human Development Index (HDI) প্রতি বছর জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা UNDP (United Nations Development Programme) কর্তৃক প্রকাশিত হয়। শিক্ষা, গড় আয়ু এবং মাথাপিছু আয়ের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী দেশগুলোর জীবনযাত্রার মান পরিমাপের জন্য ১৯৯০ সাল থেকে এই সূচক প্রকাশ করা হচ্ছে।
ব্যাখ্যা: যে সমস্ত দেশের চারদিকে শুধু স্থলভাগ থাকে এবং কোনো সমুদ্র উপকূল থাকে না, তাদের স্থলবেষ্টিত (Landlocked) দেশ বলে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের পূর্বে একটি দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে, তাই এটি স্থলবেষ্টিত নয়। অন্যদিকে নেপাল, ভুটান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র দেশ হিসেবে লাওস সম্পূর্ণ স্থলবেষ্টিত।