ব্যাখ্যা: সাঙ্গু বাংলাদেশের প্রথম ও একমাত্র উৎপাদনে যাওয়া সামুদ্রিক (Offshore) গ্যাসক্ষেত্র। এটি বঙ্গোপসাগরের অগভীর অংশে চট্টগ্রাম উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯৯৬ সালে এটি আবিষ্কৃত হয় এবং ১৯৯৮ সাল থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু করে। পরবর্তীকালে গ্যাস ফুরিয়ে যাওয়ায় ২০১৩ সালে এর উৎপাদন বন্ধ হয়ে যায়।