ব্যাখ্যা: নোট: ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলায় সুফি ঘরানার সাহিত্য মধ্যযুগের সুলতানি ও মুঘল উভয় আমলেই বিকাশ লাভ করে, তবে বইয়ের উত্তর নির্দেশিকা অনুযায়ী উত্তর 'গ' ধরা হয়েছে মুঘল আমলে উত্তর ভারত ও পারস্যের সংস্কৃতির প্রভাবে বাংলায় ফারসি ভাষার ব্যাপক চর্চা হয় এবং এর ফলে বাংলা ভাষায় গজল ও সুফি ভাবধারার সাহিত্যের এক নতুন ধারা সৃষ্টি হয়।
ব্যাখ্যা: সম্রাট অশোক ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রাচীন মৌর্য রাজবংশের তৃতীয় সম্রাট। তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিন্দুসারের পুত্র ছিলেন।
ব্যাখ্যা: নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। ১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশীর যুদ্ধে তাঁর পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং ব্রিটিশ শাসনের পথ সুগম হয়।
ব্যাখ্যা: ১৭৬১ খ্রিষ্টাব্দের ১৪ জানুয়ারি আফগান শাসক আহমদ শাহ আবদালি (দুররানি) মারাঠাদের বিরুদ্ধে তৃতীয় পানিপথের যুদ্ধে অবতীর্ণ হন এবং মারাঠাদের শোচনীয়ভাবে পরাজিত করেন।
ব্যাখ্যা: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি (Doctrine of Lapse) প্রয়োগ করে সাতারা, সম্বলপুর, ঝাঁসি এবং নাগপুর (১৮৫৪ সালে) রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।