ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ গানের মূল সুরটি বাউল গায়ক গগন হরকরার ‘আমি কোথায় পাব তারে’ গানটির সুরের আদর্শে তৈরি করা হয়েছে। শিলাইদহে থাকাকালীন রবীন্দ্রনাথ বাউল সুরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন এবং পরবর্তীতে এই সুরটি বাংলাদেশের জাতীয় সংগীতের সুর হিসেবে গৃহীত হয়।