ব্যাখ্যা: আন্তর্জাতিক আদালতের মোট বিচারক ১৫ জন। বিচারকদের মেয়াদ ৯ বছর। বিচারকদের মধ্যে একজন সভাপতি নির্বাচিত হন, যার মেয়াদ ৩ বছর। দ্বি-পাক্ষিক বিবাদমান দেশের মধ্যে মীমাংসার ক্ষেত্রে এবং কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে তার সুষ্ঠু বিচারের নিমিত্তে জাতিসংঘের একটি অঙ্গসংস্থা হিসেবে ১৯৪৬ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। অপরদিকে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বিচারক সংখ্যা ১৮ জন।