ক. উচ + ছেদ
খ. উচ্চ + ছেদ
গ. উৎ + ছেদ ✔
ঘ. উচ্ছে + উদ
ব্যাখ্যা: এটি তৎসম ব্যঞ্জনসন্ধির (ব্যঞ্জনে-ব্যঞ্জনে সন্ধি) একটি নিয়ম। নিয়ম অনুযায়ী, ত্ বা দ্-এর পর যদি ‘চ’ বা ‘ছ’ থাকে, তবে ত্ ও দ্ স্থানে ‘চ্’ হয় এবং তা পরবর্তী ছ-এর সাথে যুক্ত হয়ে ‘চ্ছ’ (চ্ + ছ) যুক্তাক্ষরটি তৈরি করে। এখানে ‘উৎ’ শব্দের ‘ৎ’ এবং ‘ছেদ’ শব্দের ‘ছ’ মিলে ‘চ্ছ’ হয়ে ‘উচ্ছেদ’ শব্দটি গঠিত হয়েছে (উৎ + ছেদ = উচ্ছেদ)।