ক. নিপাতনে সিদ্ধ
খ. ব্যঞ্জন সন্ধি
গ. বিসর্গ সন্ধি ✔
ঘ. স্বরসন্ধি
ব্যাখ্যা: এটি তৎসম বিসর্গ সন্ধির একটি নিয়ম। অ-কারের পরস্থিত বিসর্গের পর যদি ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কিংবা অন্তস্থ জ (য), র, ল, ব, হ থাকে, তবে বিসর্গ ও অ-কার স্থলে ও-কার হয়। এখানে 'মনঃ' শব্দের বিসর্গ এবং 'যোগ' শব্দের 'য' এর মিলনে ও-কার (নো) হয়ে মনোযোগ শব্দটি গঠিত হয়েছে (মনঃ + যোগ = মনোযোগ)।
ক. দুঃ + ঘটনা = দূর্ঘটনা
খ. দূর + ঘটনা = দূর্ঘটনা
গ. দুঃ + ঘটনা = দুর্ঘটনা ✔
ঘ. দূর + ঘটনা = দূর্ঘটনা
ব্যাখ্যা: বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী, অ বা আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ (ঃ) থাকলে এবং এরপরে বর্গের ৩য়/৪র্থ/৫ম বর্ণ (যেমন- ঘ) থাকলে বিসর্গ স্থানে ‘র’ বা রেফ (র্ ) হয়। এছাড়া ‘দুর্ঘটনা’ বানানে সর্বদা হ্রস্ব-উ (দু) কার ব্যবহৃত হয়।