ব্যাখ্যা: বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা ও মমতাজাগানিয়া এই কালজয়ী দেশাত্মবোধক গানটির গীতিকার ও সুরকার হলেন প্রখ্যাত পঞ্চকবির অন্যতম অতুল প্রসাদ সেন। ১৯১৬ সালে তাঁর সম্পাদিত 'উত্তরা' পত্রিকার প্রচ্ছদে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই গানটি বাঙালিদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।