ব্যাখ্যা: তেল নুন লকড়ি' প্রমথ চৌধুরী রচিত একটি বিখ্যাত প্রবন্ধগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য প্রবন্ধগ্রন্থ: 'বীরবলের হালখাতা', 'রায়তের কথা', 'নানা কথা' ইত্যাদি।
ব্যাখ্যা: উত্তর তালিকায় ভুলবশত 'খ' চিহ্নিত হলেও কবি কাজী নজরুল ইসলাম সঠিক প্রশ্নোক্ত চরণটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'সর্বহারা' (১৯২৬) কাব্যগ্রন্থের 'কৃষাণের গান' কবিতার অন্তর্ভুক্ত। এখানে কবি সমাজের ধনী ও বণিক শ্রেণির শোষণমূলক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটিতে বানান ও বচনজনিত ভুল ঘটেছে। শুদ্ধ বাক্য হবে- সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিই চায় না। কোনো শব্দকে একবার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়। তাই অনেক, অগণিত, বহু, সব ইত্যাদি বহুত্ববাচক শব্দের পরে বিশেষ্য পদের সঙ্গে রা, গুলি, গুলো ইত্যাদি যুক্ত হবে না। না, নাই, নয় এই নেতিবাচক শব্দ সবসময় পৃথক শব্দ হিসেবে বসবে। কখনো কোনো শব্দের সঙ্গে জুড়ে যাবে না। তাই চাইনা, করিনা, যাইনা ইত্যাদি না হয়ে চাই না, করি না, যাই না ইত্যাদি হবে।
ব্যাখ্যা: গাজী মিয়াঁর বস্তানী' মীর মশাররফ হোসেনের লেখা একটি satirical বা ব্যঙ্গাত্মক গ্রন্থ। অপশনের বাকি তিনটি গ্রন্থ 'আলালের ঘরের দুলাল', 'হুতোম প্যাঁচার নকশা' ও 'কলিকাতা কমলালয়'-এর রচয়িতা যথাক্রমে প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।