ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি ✔
গ. খাঁটি বাংলা সন্ধি
ঘ. বিসর্গ সন্ধি
ব্যাখ্যা: দ্রষ্টব্য: এটি খাঁটি বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ খাঁটি বাংলা ব্যঞ্জনসন্ধির নিয়ম অনুযায়ী, ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে এই সন্ধি গঠিত হয়। এখানে 'কাঁদ' ধাতুর শেষ ব্যঞ্জনধ্বনি 'দ্' এবং পরপদের 'ন' মিলে 'কান্না' শব্দটি গঠিত হয়েছে (কাঁদ + না = কান্না)। অপশনে 'খাঁটি বাংলা ব্যঞ্জনসন্ধি' সুনির্দিষ্টভাবে না থাকায় সাধারণ শ্রেণীবিভাগ হিসেবে 'ব্যঞ্জন সন্ধি' সঠিক উত্তর।
ক. কষ্ট
খ. উপনিষদ
গ. কল্যাণীয়েষু
ঘ. আষাঢ় ✔
ব্যাখ্যা: নত্ব ও ষত্ব বিধানের কোনো নিয়ম ছাড়াই যেসব শব্দে স্বভাবতই বা স্বাভাবিক নিয়মে মূর্ধন্য-ষ (ষ) ব্যবহৃত হয়, সেগুলোকে নিত্য মূর্ধন্য-ষ-যুক্ত শব্দ বলে। যেমন—আষাঢ়, ঊষা, ভাষ, মানুষ, পৌষ ইত্যাদি। অন্য অপশনগুলোর মধ্যে ‘কষ্ট’ ও ‘কল্যাণীয়েষু’ শব্দগুলো ষত্ব বিধানের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে।