কোন রাজবংশের আমলে বা রাজত্বকালে চর্যাপদ রচনার কাজ শুরু হয়েছিল বলে জানা যায়?
ক. সেন আমলে
খ. সুলতানি আমলে
গ. পাল আমলে ✔
ঘ. মোগল আমলে
ব্যাখ্যা: চর্যাপদের পদগুলো আনুমানিক অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পাল বংশের রাজত্বকালে রচিত হয়েছিল। পাল রাজারা বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং চর্যাপদের সিদ্ধাচার্যগণও ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী।
