ব্যাখ্যা: প্রশ্নে বইটির নাম ভুল দেওয়া হয়েছে, বইটির মূল নাম 'বেশী দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা' (১৯৭২)। বইটির লেখক আবুল মনসুর আহমদ। এ প্রবন্ধগ্রন্থটিতে ৪২টি নিবন্ধ রয়েছে যার মধ্যে ৩৯টি ১৯৭২ ও ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। বইটিতে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সুষ্ঠু সমাধানের পথ-নির্দেশনা দেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য আরও একটি প্রবন্ধগ্রন্থ- পাক-বাংলার কালচার (১৯৬৬); রাজনীতিবিষয়ক গ্রন্থ- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯); আত্মজীবনী- আত্মকথা; গল্পগ্রন্থ- আয়না, ফুড কনফারেন্স।
ব্যাখ্যা: পর্তুগিজ পাদ্রি মনোএল দ্য আসসুম্পসাঁও ১৭৪৩ সালে পর্তুগালের লিসবন থেকে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ 'Vocabolario em idioma Bengalla, e Portuguez' প্রকাশ করেন।