ব্যাখ্যা: রূপসী বাংলার কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশের বিখ্যাত ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আট বছর আগের একদিন’ কবিতার একটি অত্যন্ত জনপ্রিয় ও গভীর ভাবার্থপূর্ণ লাইন হলো এটি। কবির মতে, ব্যক্তি মানুষের নশ্বর শরীর ধ্বংস বা বিদায় নিলেও মানুষের সামগ্রিক চেতনা, মূল্যবোধ ও মানবিকতা পৃথিবীতে চিরকাল টিকে থাকে।