চাকরির প্রস্তুতি প্রশ্নব্যাংক

বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও সঠিক উত্তর দেখুন। সবুজ রঙে চিহ্নিত উত্তরটি সঠিক।

12029মোট প্রশ্ন
74বিভাগ
১০০%বিনামূল্যে
২৪/৭অ্যাক্সেস
All
ক. ইংরেজি শব্দের বাংলা রূপান্তর
খ. বিদেশি শব্দের অনুবাদ
গ. বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ
ঘ. ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ
ব্যাখ্যা: পারিভাষিক শব্দ হলো বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। অভিধানে 'পরিভাষা' শব্দের অর্থ 'বিশিষ্ট অর্থবাচক শব্দ'। জ্ঞান-বিজ্ঞানের সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেগুলোকেই পারিভাষিক শব্দ বলে। যেমন: Subconscious - অবচেতন, Township - উপশহর, Philology - ভাষাবিদ্যা, Rank – পদমর্যাদা ইত্যাদি।
ক. ডাক্তারখানা
খ. বন
গ. হাসপাতাল
ঘ. আকাশছোঁয়া
ব্যাখ্যা: প্রত্যয়যোগে গঠিত শব্দ 'ডাক্তারখানা'। 'খানা' বিদেশি (ফারসি) তদ্ধিত প্রত্যয়। স্থান বা দোকান অর্থে- এ প্রত্যয়টি বিশেষ্য শব্দ গঠন করে। আরও উদাহরণ- ছাপা + খানা = ছাপাখানা, চিড়িয়া + খানা = চিড়িয়াখানা, বৈঠক + খানা = বৈঠকখানা ইত্যাদি।
ক. একবচন বোঝাতে
খ. বহুবচন বোঝাতে
গ. একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে
ঘ. প্রথমটি একবচন, পরেরটি বহুবচন বোঝাতে
ব্যাখ্যা: জাতিবাচক বিশেষ্য শব্দের একবচনের ব্যবহার বহুবচন নির্দেশ করে। তাই প্রদত্ত বাক্যে 'শিক্ষককে' এবং 'শিক্ষার্থী' শব্দ দুটি বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে।
ক. নীরব
খ. উজ্জ্বল
গ. মানোত্তীর্ণ
ঘ. সংগ্রাম
ব্যাখ্যা: ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র'-এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘ হয়। যেমন: নিঃ+রব = নীরব, নিঃ+রস = নীরস ইত্যাদি।
ক. ইন্দো-আর্য
খ. তিব্বত-বর্মী
গ. অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)
ঘ. দ্রাবিড়
ব্যাখ্যা: মুন্ডা ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা) পরিবারভুক্ত। এরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর। কোল ও মুন্ডারি ভাষার সঙ্গে সাঁওতালি ভাষার সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের বৃহৎ আদিবাসী এ সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
ক. অক্ষর
খ. রূপমূল
গ. শব্দ
ঘ. স্বনিম
ব্যাখ্যা: ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হলো রূপমূল। রূপমূল হলো এক বা একাধিক স্বনিমের সমন্বয়ে গঠিত এমন অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক, যা পৌনঃপুনিক এবং যার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দের ধ্বনিগত ও অর্থগত সাদৃশ্য নেই। উদাহরণ: আমের 'আম' ও 'এর'।
ক. বানর
খ. সিংহ
গ. পশু
ঘ. বর্গ
ব্যাখ্যা: মৃগয়া' শব্দের 'মৃগ' বলতে পশুকে বোঝানো হয়। এটি সংস্কৃতজাত বিশেষ্য শব্দ। বন্য পশুপাখি শিকারকে বলা হয় 'মৃগয়া'। যেমন- রাজা মৃগয়ায় বেরিয়েছেন। তবে 'মৃগ' দ্বারা বিশেষ অর্থে হরিণকে বোঝানো হয়।
ক. জোর
খ. ঊর্ধ্ব
গ. আড়াল
ঘ. গতি
ব্যাখ্যা: উৎক্ষেপণ' শব্দের 'উৎ' উপসর্গ 'ঊর্ধ্ব' অর্থ ধারণ করেছে। এটি তৎসম উপসর্গের উদাহরণ। 'ঊর্ধ্ব' অর্থে প্রযুক্ত 'উৎ' উপসর্গযুক্ত শব্দের আরও উদাহরণ- উন্নতি, উদগ্রীব, উৎক্ষিপ্ত, উত্তোলন, উদ্যম ইত্যাদি।
ক. উচ্চারণের বিশিষ্টতায়
খ. লেখার ধরনে
গ. ইন্দ্রিয় গ্রাহ্যে
ঘ. সংখ্যাগত পরিমাণে
ব্যাখ্যা: ও উচ্চারণের বিশিষ্টতায় মানুষের মুখনিঃসৃত অর্থবোধক আওয়াজকেই ধ্বনি বলে। ধ্বনি দৃশ্যমান নয়, ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়। অন্যদিকে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, ধ্বনি-নির্দেশক চিহ্ন বা ধ্বনির প্রতীক বা রূপচিত্র। বর্ণ আমরা চোখে দেখি এবং নীরবে ও সরবে পড়ি। তাই ধ্বনি ও বর্ণের পার্থক্য উচ্চারণে ও ইন্দ্রিয়গ্রাহ্যতায়।
ক. স্বীয়-এর অধীন
খ. স্ব-এর অধীন
গ. সত্ত্বার অধীন
ঘ. স্বত্তের-অধীন
ব্যাখ্যা: যে সমাসে পূর্বপদের সম্বন্ধবাচক বা ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে সমাসবদ্ধ পদ গঠিত হয় তাকে সম্বন্ধ তৎপুরুষ সমাস বা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। 'স্বাধীন' ষষ্ঠী তৎপুরুষ সমাস, যার ব্যাসবাক্য 'স্ব-এর অধীন'। আরও উদাহরণ: স্ব-এর অক্ষর = স্বাক্ষর ইত্যাদি।