ক. পশ্চাদপদ
খ. পশ্চাৎগামী
গ. পশ্চাদ্ভূমি
ঘ. পশ্চাৎবর্তী
ব্যাখ্যা: পশ্চাৎ + ভূমি = পশ্চাদ্ভূমি বানানটি প্রমিত; যার অর্থ: পিছনের স্থান, পটভূমি ইত্যাদি। অপশনের অন্য তিনটি ভুল শব্দের প্রমিত রূপ: পশ্চাদপদ → পশ্চাৎপদ, পশ্চাৎগামী → পশ্চাদ্গামী ও পশ্চাৎবর্তী → পশ্চাদ্বর্তী।
ক. ছমছম
খ. ঝমঝম
গ. টিকটিক
ঘ. ঠিক ঠিক
ব্যাখ্যা: অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ হলো- ছমছম। এটি অব্যয়ের দ্বিরুক্তি হিসেবে অনুভূতি বা ভাব বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: ভয়ে গা ছমছম করছে। ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) বস্তুর ধ্বনির অনুকার হিসেবে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
ক. কাল
খ. কারক
গ. সন্ধি
ঘ. পদ
ব্যাখ্যা: বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কারক অংশে আলোচিত হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক বিশ্লেষণ মূলত বাক্যতত্ত্বেরই আলোচ্য বিষয়। অন্যদিকে, সন্নিহিত দুটি ধ্বনির মিলন হলো সন্ধি। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু হলো পদ। ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে।
ক. অর্ণব
খ. রাতুল
গ. অর্ক
ঘ. জলধি
ব্যাখ্যা: আফতাব' শব্দের সমার্থক শব্দ: অর্ক, সূর্য, প্রভাকর, ভাস্কর, তপন, সবিতা, অংশুমালী, ভানু, আদিত্য, মার্তণ্ড, অরুণ, বিভাবসু, বালার্ক ইত্যাদি। অন্যদিকে, রাতুল- লাল এবং 'অর্ণব' ও 'জলধি' সাগরের সমার্থক শব্দ।
ক. কর্ম
খ. ধাতু
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
ব্যাখ্যা: ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়— ধাতু বা ক্রিয়ামূল ও ক্রিয়াবিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়াবিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যেসব বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। ধাতু বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে।
ক. সারা দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে।
খ. সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
গ. দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে।
ঘ. সারা দেশে দিবসটি উদযাপন করা হবে।
ব্যাখ্যা: উদ্যাপন'-এর শুদ্ধরূপ হলো- উদ্যাপন। 'ব্যাপী' শব্দ বিশেষণ হলেও সমাসবদ্ধ শব্দ হিসেবেই এর ব্যবহার। আর সমাসবদ্ধ পদ হিসেবে এটি একশব্দ হবে। যেমন: দেশব্যাপী। তবে 'দেশব্যাপী' শব্দের পূর্বে 'সারা' শব্দের ব্যবহার বহুবচনজনিত বাহুল্য দোষে দুষ্ট। সুতরাং সঠিক বাক্যটি হবে- সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
ব্যাখ্যা: সাধারণ অর্থে, অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বোঝালেও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরূপ বা ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি, তা-ই অক্ষর। 'অন্তর্ভুক্তিমূলক' শব্দটি অন্তর্ + ভুক্ + তি + মূ + লক্ এই ছয়টি অক্ষরের সমন্বয়ে গঠিত।
ক. তিনি কথা বলতে চাইলেন না।
খ. তিনি কথা না বলে থাকতে পারলেন না।
গ. তিনি নীরব থাকতে চেষ্টা করলেন।
ঘ. তিনি চুপ করে থাকলেন।
ব্যাখ্যা: নেতিবাচক বাক্যকে অস্তিবাচক করতে হলে 'না', 'নয়', 'নি', 'নেই', 'নহে' ইত্যাদি নঞর্থক পদ তুলে দিতে হয় এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যাঁ-সূচক ভাবটি ফুটিয়ে তুলতে হয়। তাই 'তিনি কথা বললেন না' নেতিবাচক বাক্যটির অস্তিবাচক হবে- 'তিনি চুপ করে থাকলেন'।
ক. ডাক্তারখানা
খ. অনুগমন
গ. সম্রাট
ঘ. দিলখোলা
ব্যাখ্যা: ডাক্তারখানা শব্দটি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত হয়েছে (ডাক্তার + খানা)। অন্যদিকে, অনু + গমন = অনুগমন শব্দটি তৎসম উপসর্গ 'অনু' যোগে 'পশ্চাৎ' নির্দেশ করে। সম্ + রাট = সম্রাট সন্ধি সাধিত শব্দ।
ক. তিসি
খ. মালি
গ. লাউ
ঘ. মেয়ে
ব্যাখ্যা: পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন- 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ] তৈরি হয়েছে। দ্বিস্বরধ্বনির আরও কিছু উদাহরণ: i. [আই]: তাই, নাই, ii. [এই]: সেই, নেই, iii. [আএ]: খায়, যায় ইত্যাদি।