ক. অহি-নকুল
খ. জমা-খরচ ✔
গ. মাসি-পিসি
ঘ. হাট-বাজার
ব্যাখ্যা: যে দ্বন্দ্ব সমাসে পরস্পর বিপরীত অর্থযুক্ত দুটি পদের মিলন ঘটে, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। এখানে ‘জমা’ এর বিপরীত শব্দ ‘খরচ’ হওয়ায় এটি বিপরীতার্থক দ্বন্দ্ব। অন্যদিকে ‘অহি-নকুল’ বিরোধার্থক দ্বন্দ্ব, ‘মাসি-পিসি’ আত্মীয়বাচক দ্বন্দ্ব এবং ‘হাট-বাজার’ সমার্থাক দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
ক. বাক্ + দান = বাগদান
খ. জল + ওকা = জলোকা
গ. নিঃ + রব = নীরব
ঘ. ষট্ + দশ = ষোড়শ ✔
ব্যাখ্যা: যেসব সন্ধি ব্যাকরণের সাধারণ কোনো নিয়ম বা সূত্র মেনে চলে না, কিন্তু প্রচলিত নিয়ম হিসেবে শুদ্ধ বলে গণ্য হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। এখানে 'ষট্ + দশ = ষোড়শ' নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির একটি চমৎকার উদাহরণ। অন্য অপশনগুলো সাধারণ নিয়মের অধীনে গঠিত হয়েছে (যেমন: বাগদান- ব্যঞ্জনসন্ধি, জলোকা- স্বরসন্ধি, নীরব- বিসর্গসন্ধি)।