ব্যাখ্যা: বৈষ্ণব রসশাস্ত্রে নায়িকাদের প্রেমাভাব অনুযায়ী সমর্থা, সমঞ্জসা ও সাধারণী—এই তিনভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘সমর্থা’ প্রেমের সর্বশ্রেষ্ঠ প্রতীক হলেন শ্রীরাধা।
ব্যাখ্যা: কানা হরিদত্ত হলেন 'মনসামঙ্গল' কাব্যের আদি কবি; তিনি চণ্ডীমঙ্গল কাব্যের কবি নন। অন্যদিকে মানিক দত্ত, দ্বিজ মাধব ও মুকুন্দরাম চণ্ডীমঙ্গলের কবি।