উত্তরবঙ্গে প্রথম গ্যাসক্ষেত্র
MSmamun

পাবনার সুজানগর উপজেলার মোবারকপুরে ১ নতুন করে গভীর অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স)। ‘মোবারকপুর ডিপ-১’ নামে এই প্রকল্প সফল হলে তা শুধু জাতীয় গ্রিডেই গ্যাস সরবরাহ বাড়াবে না, বদলে দেবে পুরো উত্তরবঙ্গের অর্থনৈতিক দৃশ্যপট।

বর্তমানে সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে ৬ একর জমিতে প্রকল্পের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এটি হবে উত্তরবঙ্গের প্রথম পূর্ণাঙ্গ গ্যাস কূপ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে রিগ ফাউন্ডেশন নির্মাণ এবং ২০২৮ সালে মূল খননকাজ শুরু হবে। এর আগে ২০১৪ সালে প্রায় ৮৯ কোটি টাকা ব্যয়ে ৪.৫ কিলোমিটার গভীরতায় একটি কূপ খননের উদ্যোগ নেয় বাপেক্স। তবে ভূগর্ভে অতিরিক্ত গ্যাসচাপ এবং প্রয়োজনীয় প্রযুক্তির অভাবে নির্ধারিত গভীরতায় পৌঁছানোর আগেই কাজ বন্ধ হয়ে যায়।