ব্যাখ্যা: জারি গান ও জারি নৃত্য মূলত বৃহত্তর ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি। কারবালার শোকাবহ স্মৃতিকে কেন্দ্র করে এ গানের উৎপত্তি হলেও ফরিদপুর অঞ্চলে এটি ধীর ও ছন্দময় নৃত্যের সাথে পরিবেশন করা হয়। গ্রামীণ উৎসব ও মেলায় দলবদ্ধভাবে এই জারি নৃত্য পরিবেশিত হয়ে থাকে।