ব্যাখ্যা: যে শব্দকে ভেঙে আলাদা করা যায় না, তা মৌলিক শব্দ (যেমন: গোলাপ, লাল, নাক)। অন্যদিকে মানব (মনু + অ), ধাতব (ধাতু + ব) এবং একাঙ্ক (এক + অঙ্ক) সাধিত শব্দ।
ব্যাখ্যা: এ কাজ করতে আমি বদ্ধপরিকর'- এখানে 'পরিকর' শব্দের অর্থ 'প্রতিশ্রুত'। এটি একটি সংস্কৃতজাত বিশেষণবাচক শব্দ, যার অর্থ- কোনো কাজ করার জন্য দৃঢ়সংকল্প বা প্রতিশ্রুত হওয়া।
ব্যাখ্যা: চণ্ডীমঙ্গল' কাব্যের আদি কবি মানিক দত্ত। চণ্ডীমঙ্গলের দুটি উপাখ্যান আছে। প্রধান চরিত্রগুলো- কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড়ুদত্ত, মুরারি শীল। 'চণ্ডীমঙ্গল' চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী। এ কাহিনীতে চণ্ডী শিবের স্ত্রী।