ব্যাখ্যা: পর্তুগিজ পাদ্রি মনোএল দ্য আসসুম্পসাঁও ১৭৪৩ সালে পর্তুগালের লিসবন থেকে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ 'Vocabolario em idioma Bengalla, e Portuguez' প্রকাশ করেন।
ব্যাখ্যা: ১২৮৪ বঙ্গাব্দে (১৮৭৭ সালে) মাত্র ১৬ বছর বয়সে 'ভারতী' পত্রিকায় 'ভিখারিণী' গল্প প্রকাশের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন।
ব্যাখ্যা: বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম কবি শাহ মুহম্মদ সগীর আনুমানিক চৌদ্দ শতকের শেষ থেকে পনেরো শতকের প্রথমার্ধে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। তার 'ইউসুফ-জোলেখা' বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান; যা তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে রচনা করেন। আর তার কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বিবেচনা করেছেন। [তথ্যসূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস: মাহবুবুল আলম (পৃষ্ঠা-২৯৫)]