ক. বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
খ. বানানের ঐতিহ্যকে বজায় রাখা
গ. বানানের নিয়ম প্রণয়ন করা
ঘ. বানানে বিকল্প বর্জন করা ✔
ব্যাখ্যা: উনিশ শতকের গোড়া থেকে বাংলা গদ্য রচনা আরম্ভ হলে বাংলা বানানে নানা বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়। পরে রবীন্দ্রনাথ ঠাকুর এ বিষয় অনুধাবন করে একটি বানান রীতি প্রণয়নের জন্য ১৯৩৫ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন। আর ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কারের যে উদ্যোগ নেয় তার মূল লক্ষ্য ছিল বানানের বিকল্প নিয়ম বর্জন করা। অর্থাৎ যেসব শব্দের একাধিক বানানের নিয়ম প্রচলিত আছে সেসব শব্দের একটি বানানকে মান্য হিসেবে ঠিক করা। বাংলা একাডেমি ১৯৯২ সালে যে উদ্যোগ নেয়, সেখানেও বিকল্প বর্জনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন

সম্পর্কিত প্রশ্ন