ব্যাখ্যা: বিকল্পগুলোর মধ্যে (গ) বাক্যটি প্রযোগগত দিক থেকে সঠিক। অন্য তিনটির শুদ্ধ রূপ হবে— 'আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই', 'আপনি সপরিবারে আমন্ত্রিত' এবং 'সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম'।
ব্যাখ্যা: ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র'-এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘ হয়। যেমন: নিঃ+রব = নীরব, নিঃ+রস = নীরস ইত্যাদি।
ব্যাখ্যা: বিশ শতকের ত্রিশ ও চল্লিশ দশকের অন্যতম স্যাটায়ারধর্মী সাহিত্য পত্রিকা 'শনিবারের চিঠি'। এ পত্রিকার প্রাণপুরুষ ছিলেন সজনীকান্ত দাস। অন্যদিকে 'বঙ্গদর্শন' ১৮৭২ সালে, 'তত্ত্ববোধিনী' ১৮৪৩ সালে এবং 'সংবাদ প্রভাকর' ১৮৩১ সালে (ঊনবিংশ শতকে) প্রকাশিত হয়।
ব্যাখ্যা: ইছামতি' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস (যার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান)। অন্যদিকে মেঘমল্লার, মৌরিফুল ও যাত্রাবদল তাঁর রচিত গল্পগ্রন্থ।