ব্যাখ্যা: উত্তর তালিকায় ভুলবশত 'খ' চিহ্নিত হলেও কবি কাজী নজরুল ইসলাম সঠিক প্রশ্নোক্ত চরণটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'সর্বহারা' (১৯২৬) কাব্যগ্রন্থের 'কৃষাণের গান' কবিতার অন্তর্ভুক্ত। এখানে কবি সমাজের ধনী ও বণিক শ্রেণির শোষণমূলক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ব্যাখ্যা: ১৯২২-১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি বই বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে প্রথম বাজেয়াপ্ত হয় তাঁর প্রবন্ধগ্রন্থ 'যুগবাণী' (২৩ নভেম্বর ১৯২২)। পরবর্তীতে 'বিষের বাঁশি', 'ভাঙার গান', 'প্রলয় শিখা' এবং 'চন্দ্রবিন্দু' নিষিদ্ধ হয়।
ব্যাখ্যা: নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মূল অর্থ অপরিবর্তিত রেখে 'না' বোধক অব্যয় উঠিয়ে দিয়ে নেতিবাচক অংশের বিপরীত অস্তিবাচক শব্দ বসাতে হয়। তাই 'তাতে সমাজজীবন চলে না' এর অস্তিবাচক রূপ— 'তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে'।