ব্যাখ্যা: দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ কোনো গভীর জীবনসত্য লোকপ্রিয় কোনো সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ-প্রবচন বলে। যেমন— উলুবনে মুক্তা ছড়ানো, এক মাঘে শীত যায় না ইত্যাদি। 'উলুবনে মুক্তা ছড়ানো' প্রবাদ-প্রবচনের অর্থ অযোগ্য পাত্রে উৎকৃষ্ট বস্তু দান।
ব্যাখ্যা: সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত 'পূর্ব-পশ্চিম' উপন্যাসে দেশভাগ, ১৯৪৭ পরবর্তী পূর্ববাংলা ও পশ্চিমবঙ্গের ঘটনা, নকশাল আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র ফুটে উঠেছে। --- ৩৪তম বিসিএস