ভাষা আলোচনা করে কে প্রথম স্বীকৃতি দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত?
ক. ড. বিজয়চন্দ্র মজুমদার
খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ✔
গ. ড. প্রবোধচন্দ্র বাগচী
ঘ. ড. শশিভূষণ দাশগুপ্ত
ব্যাখ্যা: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর ওডিবিএল (ODBL) গ্রন্থের মাধ্যমে ভাষাতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে চর্যাপদকে নিখাদ বাংলা ভাষায় রচিত বলে প্রথম বিশ্বদরবারে স্বীকৃতি দেন।
