ব্যাখ্যা: বাংলা ভাষায় প্রশাসনিক, আইনি ও বিচার বিভাগীয় কাজের সুবিধার জন্য অনেক মুসলিম ও বিদেশি শব্দ প্রবেশ করেছে। তার মধ্যে ‘আদালত’ একটি মৌলিক আরবি শব্দ। এ ছাড়া আইন, কানুন, মুনসেফ, মোক্তার, এজলাস ইত্যাদি শব্দগুলোও আরবি ভাষা থেকে বাংলায় এসেছে।
ব্যাখ্যা: • কারক: বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাকে কারক বলে। অর্থাৎ, বাক্যের অন্তর্গত শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক কারক অংশে আলোচিত হয়।
• এটি ব্যাকরণের বাক্যতত্ত্ব বা পদক্রম অংশের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।