ব্যাখ্যা: নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মূল অর্থ অপরিবর্তিত রেখে 'না' বোধক অব্যয় উঠিয়ে দিয়ে নেতিবাচক অংশের বিপরীত অস্তিবাচক শব্দ বসাতে হয়। তাই 'তাতে সমাজজীবন চলে না' এর অস্তিবাচক রূপ— 'তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে'।
ব্যাখ্যা: খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদদীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'কী চাহ শঙ্খচিল' (১৯৮৫)। এছাড়া 'ছেঁড়াতার' তুলসী লাহিড়ী, 'চাকা' সেলিম আল দীন এবং 'বাকি ইতিহাস' বাদল সরকার রচিত নাটক।
ব্যাখ্যা: পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্তব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন— আজি > আইজ, সাধু > সাউধ ইত্যাদি।