ব্যাখ্যা: বিখ্যাত মরক্কোর পর্যটক ইবনে বতুতা বাংলার প্রচুর ধনসম্পদ ও সস্তা পণ্যের পাশাপাশি এখানকার আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে এই অঞ্চলকে ফার্সি ভাষায় 'দোযখ পুর আয নেয়ামত' বা 'ধনসম্পদপূর্ণ নরক' বলে আখ্যায়িত করেছিলেন।
ব্যাখ্যা: ১৬১০ খ্রিষ্টাব্দে মুঘল সুবাদার ইসলাম খান চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। এর পর থেকে মুঘল আমলে দীর্ঘ সময় ঢাকা ‘সুবা বাংলা’ বা বাংলা প্রদেশের প্রধান রাজধানী হিসেবে গৌরব ধরে রাখে।
ব্যাখ্যা: ঢাকার পুরান ঢাকায় অবস্থিত ঐতিহাসিক 'বাহাদুর শাহ পার্ক' (পূর্বনাম ভিক্টোরিয়া পার্ক) সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান। ১৮৫৭ সালে ঢাকার বিদ্রোহী সিপাহীদের ইংরেজরা এই পার্কের গাছে ঝুলিয়ে নির্মমভাবে ফাঁসি দিয়েছিল।
ব্যাখ্যা: মুঘল সম্রাট আওরঙ্গজেব ১৬৫৮ খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণের পর ‘মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব পদশাহ গাজী আল-সুলতান আল-আজম আবু মুজাফফর আলমগীর’ বা সংক্ষেপে ‘আলমগীর’ (বিশ্ববিজেতা) উপাধি ধারণ করেন।
ব্যাখ্যা: ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত প্রাচীন রাঢ় জনপদটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা জুড়ে বিস্তৃত ছিল।