ব্যাখ্যা: টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) তে অন্যতম প্রধান বিষয় হচ্ছে- আর্থিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দারিদ্র্য ও বৈষম্য কমানো। বৈষম্য বাড়ার পেছনের অন্যতম কারণ হলো সুযোগ না পাওয়া। আর (SDGs)'র ১০ নং অভীষ্ট হলো- অসমতা হ্রাস বা সমতা বিধান।
ব্যাখ্যা: সংবিধানের ১৪১ক(২) অনুচ্ছেদের প্রথমাংশ অনুযায়ী জারি করা জরুরি অবস্থার ঘোষণাটি ১২০ দিন (৪ মাস) এর বেশি বলবৎ থাকবে না, যদি না সংসদ কর্তৃক প্রস্তাব পাসের মাধ্যমে তা অনুমোদিত হয়।
ব্যাখ্যা: ১৯২১ সালে দয়ারাম সাহানি কর্তৃক হরপ্পা আবিষ্কারের পর, ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের তীরে মহেঞ্জোদারো নামক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন।