ব্যাখ্যা: সন্ধি মূলত দুটি কাছাকাছি ধ্বনির মিলন বা পরিবর্তন ঘটায়। যেহেতু এটি সম্পূর্ণ ধ্বনি বা বর্ণের উচ্চারণগত পরিবর্তনের সাথে সম্পর্কিত, তাই ‘সন্ধি’ ব্যাকরণের ধ্বনিতত্ত্বে (Phonology) আলোচনা করা হয়। অপরদিকে রূপতত্ত্বে শব্দ ও পদের গঠন নিয়ে আলোচনা করা হয়।