ব্যাখ্যা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অফিসিয়াল নাম হলো Transforming Our World। ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্যমাত্রা পূরণের অঙ্গীকার নিয়ে জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশ The Sustainable Development Goals (SDGs) চুক্তিতে স্বাক্ষর করে। ১৩ নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা; ১ নং লক্ষ্যমাত্রায় দারিদ্র্য নির্মূল এবং ১৬ নং লক্ষ্যমাত্রায় ন্যায়বিচারের অঙ্গীকার করা হয়েছে।
ব্যাখ্যা: বাউল গান হলো বাংলার এক বিশেষ দর্শন ও লোকসঙ্গীত। এই গানের মূল বৈশিষ্ট্য হলো—দেহকেন্দ্রিক সাধনা, পরমাত্মার সাথে জীবাত্মার মিলন, আধ্যাত্মিক প্রেম এবং মনের মানুষের খোঁজ বা গভীর আত্মঅনুসন্ধান। কবিগুরু রবীন্দ্রনাথ একে মানুষের ভেতরের ঐশ্বরিক সত্ত্বাকে খোঁজার গান বলে আখ্যায়িত করেছেন।