ব্যাখ্যা: সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি।
ব্যাখ্যা: ১৯৫১ সালে অনুষ্ঠিত শরণার্থীদের অবস্থান নির্ণয় বিষয়ক জেনেভা কনভেনশনের ৫০ বছর পূর্তি হয় ২০০১ সালে। ২০০০ সাল পর্যন্ত আফ্রিকান শরণার্থী দিবস নামে ২০ জুন পালিত হয়ে আসছিলো। জাতিসংঘ ২০০১ সালে ২০ জুনকে আফ্রিকান শরণার্থী দিবসের পরিবর্তে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করে। এছাড়াও, ২৫ জুন হলো বিশ্ব সমুদ্র মৈত্রী দিবস।
ব্যাখ্যা: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর। জাতিসংঘ ঘোষিত গণতন্ত্র দিবসটি ২০০৮ সাল থেকে পালিত হয়ে আসছে। অপরদিকে, ১৫ অক্টোবর হলো এপিজে আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে জাতিসংঘ পালন করে: আন্তর্জাতিক ছাত্র দিবস।