ক. ৫৩
খ. ৫৫
গ. ৬৩
ঘ. কোনটিই নয় ✔
বিজ্ঞাপন
সম্পর্কিত প্রশ্ন
1. ‘তোমার নাম কী?’- এখানে ‘কী’ কোন প্রকারের পদ?
ক. প্রশ্নবাচক অব্যয়
খ. সর্বনাম
গ. বিশেষণ
ঘ. প্রশ্নবাচক সর্বনাম ✔
ব্যাখ্যা: প্রশ্নের মূল অপশন ও ব্যাখানুসারে 'সর্বনাম' / 'প্রশ্নবাচক সর্বনাম' কোনো অজানা তথ্য জানতে প্রশ্ন করার জন্য বিশেষ্যের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে।
2. ‘হপ্তপয়কর’ কার রচনা?
ক. সৈয়দ আলাওল ✔
খ. জৈনুদ্দিন
গ. দীনবন্ধু মিত্র
ঘ. অমিয় দেব
ব্যাখ্যা: হপ্তপয়কর' মধ্যযুগের কবি সৈয়দ আলাওল রচিত পারস্য কবি নিজামী গঞ্জভীর কাব্যের অনুরাধ্য বা অনুবাদগ্রন্থ।
3. মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ✔
গ. কায়কোবাদ
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা: প্রদত্ত কী-তে ভুলবশত 'গ' লেখা হলেও ব্যাখ্যামতে উত্তর 'খ' মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)। তিনি এমন একটি সময়ে বাংলা সাহিত্যে পদার্পণ করেন যখন মধ্যযুগ ও আধুনিক যুগের একটি সংযোগ স্থাপিত হয়েছিল। মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর এবং আধুনিক যুগের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের মাঝামাঝি সময়ে ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব ঘটে। এই দুই গুরুত্বপূর্ণ সময়ের কাব্যবৈশিষ্ট্যের জন্য তাকে 'যুগসন্ধিক্ষণের কবি'-ও বলা হয়। অন্যদিকে কায়কোবাদ (১৮৫৭-১৯৫১); রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) এবং সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) মধুসূদন দত্তের পরবর্তী কবি হিসেবে বিবেচ্য। ৪৮তম বিসিএস
4. ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ আলী আহসান
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ুন আজাদ ✔
ঘ. নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: সবকিছু নষ্টদের অধিকারে যাবে' (১৯৮৫) কাব্যগ্রন্থটির রচয়িতা ড. হুমায়ুন আজাদ। তাঁর আরও কয়েকটি কাব্যগ্রন্থ— 'অলৌকিক ইস্টিমার', 'জ্বলো চিতাবাঘ' ইত্যাদি।
5. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
ক. নেপালের রাজদরবার থেকে
খ. গোয়ালঘর থেকে ✔
গ. পাঠশালা থেকে
ঘ. কান্তজীর মন্দির থেকে
ব্যাখ্যা: ১৯০৯ সালে অধ্যক্ষ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের গোয়াল ঘর থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' আবিষ্কার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন।
