নতুন BOP উদ্বোধন
MSmamun
সীমান্ত সুরক্ষায় আভিযানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির সীমান্তবর্তী রহমতপুর এলাকায় বিজিবির নতুন একটি Border Observation Post (BOP) ক্যাম্প উদ্বোধন করা হয়। খাগড়াছড়ির রামগড়ের ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন রামগড়, চট্টগ্রামের উত্তর ফটিকছড়ি ও মীরসরাই উপজেলার সীমান্তে আগে থেকে ১২টি BOP ক্যাম্প ছিল। এটি রহমতপুরে ব্যাটালিয়নের ১৩তম BOP ক্যাম্প। এর আগে ৫ অক্টোবর ২০২৫ মীরসরাইয়ের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় ছোট ফরিংগা BOP ক্যাম্প চালু করা হয়।
BOP’র কাজ
১. প্রতিবেশী দেশের সাথে সীমানা নিরাপত্তা রক্ষা করা।
২. অবৈধভাবে সীমান্ত পারাপার বা অনুপ্রবেশ বন্ধ করা।
৩. মাদক, অস্ত্র ও বিভিন্ন দ্রব্য চোরাচালান আটক করা।
৪. দুর্গম ও নদীপথে ভাসমান জলযানের মাধ্যমে পাহারা জোরদার করা।
Categories: Uncategorized
